Image description

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরান তাদের জানিয়েছে যে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনাটি ঘটে।

ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের প্রধান আলেকসেই লিখাচেভ বিবৃতিতে বলেন, এই হামলার ‘কঠোর নিন্দা’ জানাচ্ছে রোসাটম। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারমাণবিক কেন্দ্রের আশপাশের উত্তেজনা কমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সহায়তায় নির্মিত এই স্থাপনার আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। এতে কোনো কর্মী আহত হননি।

এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এক বিবৃতিতে জানিয়েছে, এতে বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। সেখানকার কর্মীদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র : স্ট্রেইটস টাইমস।

শীর্ষনিউজ