Image description

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় ও আন্তর্জাতিক চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সতর্ক আলোচনার পর এই তারিখ নির্ধারণ করা হয়।

 

বুধবার (১৮ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।

 

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, ১৪৪৭ হিজরির রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) হবে ঈদুল ফিতরের প্রথম দিন ও ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের সূচনা।

 

স্থানীয় ও আন্তর্জাতিক চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সতর্ক আলোচনার পর এই ঘোষণাটি করা হয়েছে। কর্তৃপক্ষ অস্ট্রেলিয়া এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নতুন চাঁদের আবির্ভাব, অস্ত যাওয়া এবং দৃশ্যমানতার হিসাব বিবেচনা করেছে, যা বিশ্বের অনেক বিশিষ্ট আলেম পরিষদ কর্তৃক স্বীকৃত একটি পদ্ধতি।

 

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধিভুক্ত ইসলামিক ক্রিসেন্ট অবজারভেশন প্রজেক্ট ইউরোপের চাঁদ পর্যবেক্ষকদের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে। এই গ্রুপের উদ্দেশ্য হলো ইউরোপজুড়ে পর্যবেক্ষকদের মধ্যে দ্রুত ও কার্যকর যোগাযোগ সহজতর করা এবং চাঁদ দেখার বিষয়ে সরাসরি ও রিয়েল-টাইম আপডেট পাওয়া।