তেল আবিবভিত্তিক রাজনৈতিক পরামর্শক ও জনমত জরিপ বিশেষজ্ঞ দালিয়া শেইন্ডলিন জানিয়েছেন, ইসরায়েলের জনগণের মতামত বিভক্ত। ইহুদি ইসরায়েলিরা অধিকাংশই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করছেন, তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি তাদের আস্থা সীমিত। অন্যদিকে, দেশটির আরব ও ফিলিস্তিনি নাগরিকদের বেশিরভাগই এই সংঘাতের বিরোধিতা করছেন।
তিনি বলেন, ‘ইহুদি জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধের প্রতি খুবই উচ্চমাত্রার সমর্থন রয়েছে এবং তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইসরায়েলের বিরুদ্ধে সব বড় হুমকির মূল উৎস ইরান। মধ্যপ্রাচ্যের অস্থিরতার পেছনেও ইরানই প্রধান কারণ, এবং তাদের মোকাবিলার একমাত্র উপায় হলো সামরিক পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘এটি এমন একটি বার্তা যা নেতানিয়াহু বহু দশক ধরে প্রচার করে আসছেন এবং ইসরায়েলের জনগণ ব্যাপকভাবে তা বিশ্বাস করে।’
তবে শেইন্ডলিন উল্লেখ করেন, এই ব্যাপক সমর্থন রাজনৈতিকভাবে নেতানিয়াহুর প্রতি সমর্থনে রূপ নেয়নি। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি কিছুটা আস্থা অর্জন করলেও সামগ্রিকভাবে তার জনপ্রিয়তা এখনও কম, যা যুদ্ধকালীন সমর্থন সীমিত থাকার ইঙ্গিত দেয়।