Image description

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এসময় কারখানায় শতাধিক শ্রমিক কাজ করছিলেন। একই সময় ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ফলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। খবর আল জাজিরা

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়, ইসফাহান শহরের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হন। ওই সময় কারখানার ভেতর শ্রমিকরা কাজ করছিলেন।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, শনিবার (১৫ মার্চ) ইসফাহানের একটি হিটিং ও কুলিং সরঞ্জাম তৈরির কারখানায় এই হামলা চালানো হয়। সংস্থাটি হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীকে দায়ী করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে শনিবার ছিল চলমান সংঘাতের ১৫তম দিন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সময়ে অন্তত ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজার ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

শীর্ষনিউজ