Image description
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিফাইল ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের জ্বালানি তেলের অবকাঠামো হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোতে হামলা চালাবে ইরান।

শনিবার ইউসিজে নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আরাগচি বলেন, যদি ইরানি স্থাপনাগুলোকে হামলা করা হয় তাহলে আমাদের বাহিনী এই অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।

ইরানি বাহিনীকে সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে আরও আরাগচি বলেন, আমাদের বাহিনী সতর্কতার সাথে কাজ করবে যেন ঘনবসতি এলাকাগুলোকে প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত না করা হয়।

হরমুজ প্রণালি সম্পর্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকা সত্ত্বেও ইরান শত্রু ও মিত্রদের তেল ট্যাংকার এবং জাহাজ অতিক্রম করতে দেবে না।

সূত্র: আল জাজিরা