উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতির তীব্র সমালোচনা করে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বর্তমান যুদ্ধ প্রমাণ করেছে যে মার্কিন ঘাঁটিগুলো এই অঞ্চলের কাউকে সুরক্ষা প্রদান করে না, বরং এগুলো উল্টো হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কলিবফ লেখেন, ‘এই যুদ্ধ একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করেছে, আমাদের অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিগুলো কাউকে রক্ষা করে না—বরং সেগুলো একেকটি হুমকি।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আমেরিকা ইসরায়েলের স্বার্থে সবাইকে বিসর্জন দিচ্ছে এবং ইসরায়েল ছাড়া আর কারো কথা তারা ভাবছে না।’
আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়ে ইরানের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘আমেরিকার পোশাকে যারা নিজেদের ঢাকতে চায়, তারা প্রকৃতপক্ষে নগ্ন!’
উল্লেখ্য গত ২৮ ফেব্রয়ারি ইরানে আগ্রাসনমুরক হামলা চালায় যুক্তরাষ্ট্র। যেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ইরানের শীর্ষ কয়েকজন সামরিক নেতা নিহত হন। এরপর থেকে মার্কিন ঘাটিঁগুলোকে টার্গেট করে হামলা শুরু করেছে ইরান। যে কারণে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।