Image description

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ইন্তেকাল করেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানেএখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ ফেসবুকে বেশকিছু প্রোফাইল এবং পেজ থেকে দাবিটি পোস্ট করা হয়েছে। প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, ‘নীল নদী’ নামে একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এছাড়াও বেসরকারি যমুনা টেলিভিশনের নামে একটি ফটোকার্ড বিভিন্ন গ্রুপে এবং পেজে পোস্ট করতে দেখা গেছে। প্রচারিত দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক নেটিজেন।

তবে এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে মির্জা আব্বাসের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকার সংবাদ পাওয়া গেছে। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার রাত সাড়ে ৮টা) তাকে রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়ার সংবাদ পাওয়া গেছে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেলের জানান, “মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।” এ সম্পর্কিত সংবাদ দেখুন এখানে

এর আগে, বৃহস্পতিবার (১১ মার্চ) ইফতারে পানি পানের সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অর্থাৎ, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ইন্তেকাল করেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টগুলো ভুয়া। হঠাৎ অসুস্থ হওয়ার পর ২ দফা অস্ত্রোপচারের পর তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।