ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ইরানের দুই কূটনীতিক রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
তারা হলেন কোপেনহেগেনে ইরানি দূতাবাসে কর্মরত আলিরেজা সোহবাতি এবং ক্যানবেরায় ইরানি দূতাবাসের কূটনীতিক মোহাম্মদ পোরনাজাফ।
জানা গেছে, পোরনাজাফ এর আগে অস্ট্রেলিয়ায় ইরানি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে বিদেশে দায়িত্বে থাকা কয়েকজন ইরানি কূটনীতিক পদ ছেড়ে আশ্রয় চাওয়ার ঘটনা সামনে এসেছে।
এর আগে জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইরানের মিশনে কর্মরত জ্যেষ্ঠ কূটনীতিক আলিরেজা জেইরানি হাকামাবাদ কর্মস্থল ত্যাগ করে সুইজারল্যান্ডে আশ্রয়ের আবেদন করেছিলেন বলে খবর প্রকাশিত হয়।
একইভাবে অস্ট্রিয়ায় ইরানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ঘোলামরেজা দেরিকভান্দ পদ ছাড়ার পর সুইজারল্যান্ডে আশ্রয় প্রার্থনা করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ইরানি কূটনীতিকদের সরকার থেকে দূরে সরে গিয়ে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।