ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদথ্যাগ করেছেন।
মঙ্গলবার বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে উপচার্যের পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেন তিনি।
এর আগে সকালে হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। এই সংবাদ সম্মেলনকে ‘বিশেষ’ আখ্যা দেয়া হয়েছে জনসংযোগের তরফে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।
জানা গেছে, উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এটি অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রার অফিস সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি পূর্ব সিদ্ধান্ত নয়, হঠাৎ করেই জরুরি ভিত্তিতে সাংবাদিকদের ডাকা হয়েছে; যেখানে উপাচার্য নিজেই কথা বলবেন।
এদিকে সংবাদ সম্মেলন ডাকার পরই বিশ্ববিদ্যালয় অঙ্গনে উপাচার্যের পদত্যাগের গুঞ্জন উঠে। এর আগেও উপাচার্যের বিদেশ সফরকে ঘিরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল।
শীর্ষনিউজ