Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সব ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

গতকাল শনিবার (কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জাবি শাখা ছাত্রদলের সদস্য এহতেশামুল হক (শিমুল) এবং ফয়েজ হাওলাদারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এহতেশামুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী এবং ফয়েজ সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।

 

জাবি ছাত্রদল সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেন তারা। অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে এহতেশামুল ফেসবুকে বঙ্গবন্ধুর একটি ছবি শেয়ার দিয়ে লেখেন— ‘বিনম্র শ্রদ্ধা হে মহানায়ক’। অন্যদিকে ফয়েজ একটি পত্রিকায় ছাপানো বঙ্গবন্ধুর ছবির সামনে স্যালুট জানানোর নিজের ছবি শেয়ার করে লেখেন— ‘বিনম্র শ্রদ্ধা মহানায়ক’।