Image description

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৫-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার আবেদনের জন্য ভর্তিচ্ছুদের ফি গুনতে হবে দেড় হাজার টাকা। আজ মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ২২ জুন পর্যন্ত।

আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম পরীক্ষা কমিটি-২০২৬ (২০২৫-২৬) এর সভাপতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর বিভিন্ন অনুষদের আওতাধীন বিভাগসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হইবে। 

এর পরিপ্রেক্ষিতে উপযুক্ত বাংলাদেশী প্রার্থীদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। Online Application Form ও ভর্তি বিষয়ক তথ্যাবলী https://admission.duetbd.org/ ওয়েবসাইটে পাওয়া যাইবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি বাবদ ১ হাজার ৫০০ টাকা রকেট, বিকাশ বা অগ্রণী এডুকেশন ফি পে- মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করতে হবে।

প্রার্থীর সাধারণ ও শিক্ষাগত যোগ্যতা
ক. প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে;

খ. প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা ৫.০০ এর স্কেলে ন্যূনতম জিপিএ (GPA) ৩.০০ (ঐচ্ছিক বিষয়সহ) পাইয়া উত্তীর্ণ হতে হবে;

গ. প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার/ডিপ্লোমা ইন আর্কিটেকচার -এ গড়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা ৪.০০ এর স্কেলে ন্যূনতম সিজিপিএ (CGPA) ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

ঘ. ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার/ডিপ্লোমা-ইন-আর্কিটেকচার পরীক্ষা ২০২৪ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারবে। তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতাসহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না;

ঙ. ভর্তি পরীক্ষা-২০২৬ (শিক্ষাবর্ষ: ২০২৫-২৬) প্রসপেক্টাস এর ৪(ক) ছক অনুযায়ী উল্লেখিত বিভাগ সমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে;

চ. একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে। তবে ME/IPE/MME বিভাগে আবেদনকারীদের জন্য একটি মাত্র আবেদন করতে হইবে এবং উক্ত তিন বিভাগের জন্য পছন্দক্রম নির্বাচন করতে হবে; এবং 

ছ. চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।

অনলাইন নির্দেশনা অনুসরণ করে রকেট, বিকাশ বা অগ্রণী এডুকেশন ফি পে-এর মাধ্যমে ভর্তি ফি প্রদান পূর্বক প্রার্থীভফ ১২ মে (মঙ্গলবার) সকাল ৮টা হতে ২২ জুন (সোমবার) বিকেল ৩টা পর্যন্ত আবেদন করতে পারবেন।