Image description

ঢালিউডে আবারও আলোচনায় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নতুন কোনো সিনেমার শুটিং কিংবা প্রোমো নয়; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটি রোমান্টিক ভিডিও ঘিরেই বর্তমানে তোলপাড় চলছে বিনোদন অঙ্গনে।

ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি আয়োজনে এক যুবক হঠাৎ করেই তাকে চুমু দিয়ে বসেন। এমন আকস্মিক ও রোমান্টিক ঘটনায় কিছুটা লজ্জা পেলেও মুচকি হেসে পরিস্থিতি সামলে নেন অপু। মুহূর্তেই দৃশ্যটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মনে তীব্র কৌতূহলের সৃষ্টি করে—কে এই যুবক? শুরু হয় নতুন প্রেম ও বিয়ের গুঞ্জন।

 

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, আলোচনায় আদনান আজিজ

 

 

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া সেই যুবকের নাম আদনান আজাদ। বহুমুখী প্রতিভার অধিকারী আদনান অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও বেশ পরিচিত। দেড় যুগ আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয়েছিল আদনানের। সেখানে আদনানের বিপরীতে অভিনয় করেছিলেন অপু বিশ্বাস।

 

সেই সিনেমার পর অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢালিউডের শীর্ষ নায়িকায় পরিণত হলেও আদনান বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। এরপর শাকিব খানের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সব সময় আলোচনায় ছিলেন অপু।

অপু বিশ্বাসকে হঠাৎ চুমু, আলোচনায় আদনান আজিজ

প্রাথমিকভাবে ভিডিওটি সামনে আসার পর ভক্ত ও নেটিজেনদের অনেকেই ভেবেছিলেন অপু বিশ্বাস বুঝি বাস্তবে আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। তবে দ্রুতই পরিষ্কার হয় যে, এটি কোনো ব্যক্তিগত সম্পর্কের ঘোষণা বা বাস্তব জীবনের কোনো বিয়ের অনুষ্ঠান নয়; বরং এটি পুরোটাই একটি প্রচারণামূলক ভিডিওর অংশ। মূলত দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্দীপনা তৈরি করতেই সুকৌশলে এমন দৃশ্য ধারণ করা হয়েছিল।

এর আগে গত ১৫ অক্টোবর আদনান আজাদের সঙ্গে রোমান্টিক আবহের বেশ কিছু ছবি প্রকাশ করে প্রথমবার আলোচনার জন্ম দিয়েছিলেন অপু বিশ্বাস। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় গুঞ্জন।

তবে অপু বিশ্বাসের ভাষ্য, আদনান আজাদ ভবিষ্যতে বড় পরিসরে একটি ভালো সিনেমা নির্মাণ করতে চান। এই প্রজেক্টের জন্য দেশের বাইরে থেকে একটি দক্ষ ও পেশাদার কলাকুশলী দল নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।

বর্তমানে এ বিষয়ে দুজনের মধ্যে নিয়মিত কথাবার্তাও চলছে। সব মিলিয়ে, এই ভাইরাল ভিডিওটি অপু ও আদনানের আসন্ন কোনো নতুন কাজের বা প্রজেক্টেরই নিখুঁত প্রচারণামূলক কৌশল বলে মনে করছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। ভিডিওটির ইউটিউব লিংক