ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি।
পর্দায় নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের ভাবনা, উপলব্ধি কিংবা ব্যক্তিজীবনের নানা বিষয় প্রায়ই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা লেখেন, ‘যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আপনাকে সেই সম্পর্কে ইনভেস্ট করতে হবে।
বর্ষার মতে, জীবনে চলার জন্য অর্থের প্রয়োজন থাকলেও সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং সেখানে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সময়, যত্ন, ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধন।
তিনি মনে করেন, কোনো মানুষকে যদি সত্যিই জীবনে দীর্ঘদিন রাখতে চান, তাহলে তাকে শুধু নিজের জীবনের অংশ করলেই হবে না; পরিবারের সঙ্গেও তার একটি বন্ধন তৈরি করতে হবে। পছন্দের মানুষকে বাবা-মা কিংবা পরিবারের বড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পারিবারিকভাবে আপন করে নেওয়াকেও তিনি সম্পর্কের গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখছেন।
বর্ষার ভাষায়, একটি সম্পর্ক যখন শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দুই পরিবারের মানুষের মধ্যেও মায়া, সম্মান, সামাজিকতা ও আত্মিক বন্ধন তৈরি হয়, তখন সেই সম্পর্কের সঙ্গে দায়িত্ববোধও যুক্ত হয়। ফলে সম্পর্ক থেকে সরে আসার আগে মানুষ অন্তত একবার ভাবতে বাধ্য হয়- এই সম্পর্ক ছেড়ে গেলে পরিবারের সঙ্গে তৈরি হওয়া বন্ধনগুলোর কী হবে?
নিজের বক্তব্যে বর্ষা আরও বলেন, ‘কোনো সম্পর্ককে সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ী করতে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয়।’ এর সঙ্গে প্রয়োজন সময়, যত্ন, সম্মান, সুন্দর ব্যবহার, আন্তরিকতা এবং পারিবারিক বন্ধনের।
বর্ষার এমন উপলব্ধি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তার অনুসারীদের অনেকেই প্রশংসা করছেন। সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার পাশাপাশি পারস্পরিক যত্ন, সম্মান ও পরিবারের ভূমিকা নিয়ে অভিনেত্রীর এই ভাবনাই এখন তার ভক্তদের মধ্যে আলোচনায়।