Image description

উপমহাদেশের টেলিভিশন এক সময় হিন্দি নাটকের দখলে থাকলেও এখন ছোট পর্দা দখলে নিয়েছে পাকিস্তানি বিভিন্ন নাটক ও সিরিয়াল। শক্তিশালী গল্প, দুর্দান্ত অভিনয় এবং বাস্তবধর্মী চরিত্রের কারণে বিশ্বজুড়ে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সমস্যা কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা—সব ধরনের গল্পই পাওয়া যায় এসব নাটকে। প্রতিটি পর্বেই থাকে দর্শকদের জন্য আকর্ষণীয় কিছু না কিছু। দ্য সিয়াসাট ডেইলির তথ্যানুসারে, ২০২৬ সালে দর্শকদের হৃদয় জয় করে নেওয়া এবং সর্বোচ্চ রেটিং পাওয়া চলমান ছয়টি পাকিস্তানি নাটক নিয়ে আজকের আয়োজন।

 

১. ডা. বহু

 

dr-bahu-
এ বছরের সবচেয়ে আলোচিত পাকিস্তানি নাটক ‘ডা. বহু’

 

 

এ বছরের সবচেয়ে আলোচিত পাকিস্তানি নাটকের একটি ‘ডা. বহু’। ২৭ মার্চ থেকে ছোট পর্দায় শুরু হয়েছে নাটকটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুবরা খান ও শুজা আসাদ। মেহরিন জব্বার পরিচালিত এবং সানাম মেহেদী জারিয়াব রচিত এ ড্রামাটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা তুলে ধরে। অনেক পরিবারের চাওয়া থাকে উচ্চশিক্ষিত, বিশেষ করে চিকিৎসক পুত্রবধূ। তবে বিয়ের পর কর্মজীবন ছেড়ে তাদের চাপ দেওয়া হয় সংসারে মনোযোগ দিতে। ব্যতিক্রমী এই গল্প এবং শক্তিশালী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নাটকটির নতুন ধারণা এবং শিল্পীদের শক্তিশালী অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে।

 

২. বাস তেরা সাথ হো

 

bas-tera-
প্রেম, পারিবারিক আবেগ ও সম্পর্কের নানা টানাপোড়েনের এক দুর্দান্ত আখ্যান

 

 

ফারহান সাঈদ ও সানা জাভেদের ‘বাস তেরা সাথ হো’ প্রেম, পারিবারিক আবেগ এবং সম্পর্কের নানা টানাপোড়েনের এক দুর্দান্ত আখ্যান। গত ৪ মে থেকে এআরওয়াই ডিজিটালে এই নাটকটি প্রচার হচ্ছে। কাসিম আলী মুরিদ পরিচালিত এবং প্রয়াত সায়রা রাজা রচিত নাটকে এক মধ্যবিত্ত পরিবারের আবেগ ও বিভিন্ন চ্যালেঞ্জের মিশ্রণ ঘটেছে। এতে জোয়া নাসির, সাবা হামিদ, ফারান তাহির, শাগুফতা এজাজ ও হারিস ওয়াহিদের অন্তর্ভুক্তি আরও আকর্ষণ ও গভীরতা যোগ করেছে।

 

৩. শাইদাই

 

shaidai-1024x576
অল্প সময়েই নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে

 

 

সাম্প্রতিক সময়ে টিভি পর্দায় রীতিমতো ঝড় তুলেছে জিও এন্টারটেইনমেন্টের ‘শাইদাই’। গত ২২ এপ্রিল শুরু হলেও এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক হাইপ তৈরি হয়েছে নাটকটি ঘিরে। অল্প সময়েই নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। আলী ফয়জান পরিচালিত এই নাটকে আলী খান চরিত্রে অভিনয় করেছেন ফিরোজ খান ও মিরাল চরিত্রে সাহার হাশমি। গল্পটি আবেগঘন মোড়, পারিবারিক সম্পর্ক এবং গভীর সম্পর্কে পরিপূর্ণ। প্রবীণ অভিনেত্রী বুশরা আনসারি এবং মাহমুদ আসলামও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।

 

৪. লিডার

 

leaders
রাজনৈতিক সংঘাত আর গোপন রহস্যের মধ্য দিয়ে এগিয়ে চলে প্রেমে গল্পটি

 

 

অন্যতম জনপ্রিয় জুটি আলী রাজা ও কিনজা হাশমি অভিনীত ধারাবাহিক ‘লিডার’ গত ২৮ মার্চ থেকে হাম টিভিতে প্রচারিত হচ্ছে। প্রেম ও রাজনীতির সংমিশ্রণে নির্মিত এ আকর্ষণীয় গল্পের মূল চরিত্র মনসুর একজন ক্যারিশম্যাটিক ছাত্রনেতা এবং রুবাব প্রতিপক্ষ শিবিরের এক প্রভাবশালী নেতার কন্যা। রাজনৈতিক সংঘাত, গোপন রহস্য এবং উচ্চাকাঙ্ক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলে তাদের প্রেমের গল্প। ধারাবাহিকটি লিখেছেন রাদাইন শাহ ও পরিচালনায় আছেন আসাদ মুমতাজ মালিক।

 

৫. হামরাহি

 

humrahi-1024x576
‘হামরাহি’-তে জনপ্রিয় অন-স্ক্রিন জুটি দানিশ তাইমুর ও হিবা বুখারি আবারও এক হয়েছেন

 

জিও এন্টারটেইনমেন্টের ‘হামরাহি’ ধারাবাহিকে জনপ্রিয় অন-স্ক্রিন জুটি দানিশ তাইমুর ও হিবা বুখারি আবারও এক হয়েছেন। গত ২৭ মার্চ প্রচার শুরু হওয়া নাটকটি পরিচালনা করেছেন বাবর জাভেদ এবং লিখেছেন জানজাবিল আসিম শাহ। এর গল্পটি প্রেম, হৃদয়ভঙ্গ, ত্যাগ এবং জটিল সম্পর্ককে কেন্দ্র করে আবর্তিত। ভালোবাসা আর বিচ্ছেদের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এই গল্পটি বর্তমানে সবচেয়ে বেশি দেখা ধারাবাহিকের মধ্যে অন্যতম।

 

৬. জাঞ্জিরিন

 

zan
বছরের অন্যতম প্রতীক্ষিত নাটকের একটি ‘জাঞ্জিরিন’

 

বছরের অন্যতম প্রতীক্ষিত নাটকের একটি ‘জাঞ্জিরিন’। হাম টিভিতে গত ২৯ এপ্রিল এর প্রিমিয়ার হয়। প্রখ্যাত লেখক ফারহাত ইশতিয়াকের চিত্রনাট্যে পারিবারিক ঐতিহ্য, কর্তব্য, ক্ষমতার লড়াই এবং নিষিদ্ধ প্রেমের মতো বিষয়গুলো এ নাটকে উঠে এসেছে। মনোরম পাহাড়ি অঞ্চলের পটভূমিতে নির্মিত এই গল্পে রাবিয়া এবং সার বুলন্দকে দেখানো হয়েছে। যেখানে রক্তক্ষয়ী শত্রুতা ও গোপন রহস্য তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। আবেগঘন পারিবারিক গল্প, তীব্র প্রেমের কাহিনি ও সামাজিক আখ্যানের এক অনুপম প্রদর্শন জাঞ্জিরিন।