Image description

মে মাসের শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। শেষটায় বৃষ্টি কমে তাপ বেড়েছে। তবে সব মিলিয়ে এ মাসে দীর্ঘ সময় ধরে ভ্যাপসা গরম পড়েনি।

আজ রোববার মাসের শেষ দিনটিতে অবশ্য তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস। তবে এর মধ্যেও দেশের দুই ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা।

কয়েক দিনের বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে দেশে বৃষ্টি কমেছে। তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে কিছু এলাকায়। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় আছে। গতকাল শনিবারও দেশের কোনো স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার খবর নেই। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলে তাকে তাপপ্রবাহ ধরা হলেও একটি বিচ্ছিন্ন স্থানে এভাবে তাপমাত্রা বাড়লে তা তাপপ্রবাহ বলে গণ্য হয় না।

তাপমাত্রা বেড়ে যাওয়ার এই প্রবণতার মধ্যেও গতকাল বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাঙামাটিতে, ৩৭ মিলিমিটার। বৃষ্টিশূন্য ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এ দুই বিভাগে এর আগে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল।

তবে আজ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।

তাপমাত্রা বেড়ে যাওয়ার এই প্রবণতার মধ্যেও গতকাল বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় রাঙামাটিতে, ৩৭ মিলিমিটার। বৃষ্টিশূন্য ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এ দুই বিভাগে এর আগে টানা কয়েক দিন বৃষ্টি হয়েছিল।

এর মধ্যেও দেশের দুই ভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজধানীতেও সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন আবহাওয়াবিদেরা।

আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিও হতে পারে।