Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে।

আবারও এর প্রমাণ মিলল ওমর সানীর এবারের জন্মদিনে।

 

বুধবার (০৬ মে) ওমর সানীর ৫৫তম জন্মদিন।

এদিন প্রিয় মানুষটির জন্মদিনে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তায় কেক কেটে শুভেচ্ছা জানান মৌসুমী। সেখানে, ওমর সানীকে নিজের জীবনের ছায়া হিসেবে উল্লেখ করেছেন।

 

মৌসুমী বলেন, ‘শুভ জন্মদিন সানী, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, জন্মদিনের শুভেচ্ছা। আর উইশ করি তুমি আমাদের মাঝে, আমার জীবনে বটগাছ হয়ে সবসময় থাকো।

 

স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ওমর সানীর মায়ের প্রতিও শ্রদ্ধা জানান এই অভিনেত্রী। তার কথায়, ‘আর সেই মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে মা তোমাকে জন্ম দিয়েছিল।’

শেষে তিনি বলেন, ‘আর জন্ম দিয়েছিলেন মা তোমাকে, সে জন্য তোমাকে আমরা পেয়েছি। বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সব সময়ের জন্য। লাভ ইউ! হ্যাপি বার্থডে টু ইউ।’

উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে পর্দার রোমান্সকে বাস্তবে রূপ দিয়ে তারা হয়ে উঠেছেন শোবিজের অন্যতম সফল দম্পতি। মৌসুমীর এমন আবেগপ্রবণ বার্তা সামাজিকমাধ্যমে ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ভক্তরাও প্রিয় নায়কের জন্মদিনে জানাচ্ছেন অগণিত শুভেচ্ছা ও ভালোবাসা।