ভারতীয় অভিনেত্রী ও বিগ বস ২-এর প্রাক্তন প্রতিযোগী সম্ভাবনা শেঠ জানিয়েছেন, বিয়ের প্রায় ১০ বছর পর তিনি মা হতে চলেছেন। এই সুখবর তিনি নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অভিনেত্রী জানিয়েছেন, স্যারোগেসির মাধ্যমে তাঁর পরিবারে এই নতুন সদস্য আসছে। স্বামী অবিনাশের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি এই ঘোষণা দেন।
এর পাশাপাশি তিনি শিশুর জুতো, আলট্রাসনোগ্রাফির ছবি এবং পারিবারিক মুহূর্তও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে সম্ভাবনা লিখেছেন, ‘আমরা গর্ভবতী। আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে।
উল্লেখ্য, ২০১৬ সালে সম্ভাবনা শেঠ ও অবিনাশ দ্বিবেদীর বিয়ে হয়। এর আগে ২০২৪ সালে তিনি গর্ভধারণের পর দুঃখজনকভাবে গর্ভপাতের শিকার হন। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়া ও ইউটিউব ভ্লগে আবেগঘনভাবে বিষয়টি ভক্তদের জানিয়েছিলেন।
এই নতুন সুখবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। গওহর খান, ভারতী সিং–সহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন।
এখন সম্ভাবনা শেঠের জীবনের এই নতুন অধ্যায় ঘিরে ভক্তদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার ঢল নেমেছে।