Image description

ফরিদপুরের সদরপুর উপজেলায় ছোবলে আহত হয়ে গোখরা সাপ নিয়ে হাসপাতালে গেছেন রিপন শিকদার নামে এক যুবক।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে যান বলে জানান সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এফতেখার।

 

রিপন শিকদার উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দোকানদার।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রিপনকে দ্রুত সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

 

রিপন শিকদার বলেন, সাপে ছোবল দেওয়ার পর আশপাশের লোকজনের সহায়তায় সাপটি ধরা হয়। পরে স্থানীয়দের সহায়তায় সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসি।

 

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল। কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।