জ্বালানি তেলের দাম মে মাসে অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়, মে মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার; যা কার্যকর হবে আগামী ১ মে থেকে।