Image description
মাসুম খলিলী

মোদির ইসরাইল সফর ভারতের পররাষ্ট্রনীতিকে নতুন মোড়ে নিয়ে গেছে। এটি দিল্লিকে পশ্চিমাপন্থী নিরাপত্তা বলয়ে আরো গভীরভাবে যুক্ত করছে। স্বল্পমেয়াদে এর লাভ— প্রযুক্তি, প্রতিরক্ষা, বিনিয়োগ। কিন্তু দীর্ঘমেয়াদে প্রশ্ন রয়ে যায় : ফিলিস্তিন প্রশ্নে নীরবতা কি ভারতের ঐতিহাসিক নৈতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে? মুসলিম বিশ্বে প্রভাব কমবে? ইরানের সাথে সম্পর্ক টানাপড়েনে পড়বে? সব মিলিয়ে, এ সফর কেবল দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের প্রদর্শনী নয়; এটি এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শক্তির মানচিত্র আঁকার এক বড় পদক্ষেপ। আর সেই মানচিত্রে ভারত এখন স্পষ্টভাবেই ইসরাইলের কৌশলগত সঙ্গী, নিরপেক্ষ দর্শক নয়