দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪৯ টাকা।
বাজুসের নির্ধারিত নতুন দাম গত ৬ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, গত ৬ নভেম্বর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে।
এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।
বাজুসের নির্ধারিত সর্বশেষ দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার গহনার দাম হলো:
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। ২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। প্রতি ভরি রুপার গহনার দাম হলো:
২২ ক্যারেট: ৩ হাজার ৪৪৯ টাকা। ২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা। ১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।