Image description

বাংলাদেশে বেসরকারি ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হচ্ছে মর্মে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করে এবং আর্থিক খাতের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যাচাই-বাছাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।