Image description

দেশের বাজারে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মোটরসাইকেলের নতুন মডেল উন্মোচন করেছে রয়্যাল এনফিল্ড। নতুন মডেল দুটিতে যুক্ত হয়েছে নতুন রং ও কয়েকটি প্রযুক্তিগত সুবিধা। শনিবার (৩১ অক্টোবর) ঢাকায় মডেল দুটি উন্মোচন করা হয়। বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে মোটরসাইকেল দুটি বিক্রি হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি রঙে। এগুলো হলো, রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট ও মুম্বাই ইয়েলো। মডেলটিতে যুক্ত হয়েছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট ও টাইপ-সি ইউএসবি দ্রুত চার্জিং সুবিধা। এ ছাড়া রয়েছে উন্নত সাসপেনশন ও আরামদায়ক আসন।

হান্টার ৩৫০-এর দাম রংভেদে ৩ লাখ ৭৫ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা। ড্যাপার গ্রে, রিও হোয়াইট ও গ্রাফাইট গ্রের দাম ৩ লাখ ৭৫ হাজার টাকা। অন্য পাঁচটি রঙের দাম ৩ লাখ ৮০ হাজার টাকা।

নতুন মডেল উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, নতুন রঙের সংযোজনের ফলে ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার বেশি সুযোগ পাবেন। মডেল দুটি দেশের রাইডারদের মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

নতুন হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ এখন সারা দেশে রয়্যাল এনফিল্ডের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাচ্ছে।