Image description

শিক্ষার্থীদের পড়াশোনা, ক্যারিয়ার ও দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়’। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টির হল পর্যায়ে আয়োজন করা হচ্ছে ‘Demystifying AI’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশেষ কর্মশালা।

আগামী রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের টিভি রুমে এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, বর্তমান প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে রাখতে এআই-এর মৌলিক ধারণা, সঠিক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, দৈনন্দিন কাজ সহজ করার প্রয়োজনীয় টুলস এবং ক্যারিয়ারে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক ধারণা দেওয়া হবে এই কর্মশালায়।

কর্মশালার প্রধান প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য থাকছে সার্টিফিকেট। পাশাপাশি এই কর্মশালায় অংশগ্রহণকারীরা পরবর্তীতে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘অ্যাডভান্সড এআই ওয়ার্কশপ’-এ সরাসরি অংশ নেওয়ার বিশেষ সুযোগ পাবেন।

এআই এখন আর কোনো দূরবর্তী ভবিষ্যৎ নয়, এটি আমাদের বর্তমানের অপরিহার্য অংশ।ঢাবির সাধারণ শিক্ষার্থীরা যেন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে না পড়ে বরং এআই-কে নিজেদের অ্যাকাডেমিক ও পেশাগত উন্নয়নের হাতিয়ার হিসেবে সঠিক উপায়ে ব্যবহার করতে শেখে। সেই লক্ষ্যেই এই হলভিত্তিক সচেতনতামূলক আয়োজন।

কর্মশালাটিতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের নিচের লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ করা হচ্ছে।

অনলাইন রেজিস্ট্রেশন লিংক: [https://surl.lt/bqlysk] (https://surl.lt/bqlysk)