Image description

২০২৬ সালের ফিফাপ্রো বর্ষসেরা একাদশের ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হ্যারি কেইন। বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়েছে এই তালিকা।

সবমিলিয়ে ১৯ হাজার ৮০৬ জন ফুটবলার এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। নির্ধারিত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত একাদশে জায়গা পাবেন সেরা খেলোয়াড়েরা।

সংক্ষিপ্ত তালিকায় বেশ কিছু বড় নাম রয়েছে। কিলিয়ান এমবাপে, আরলিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিনে ইয়ামালের মতো তারকারা।

বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি, রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া এবং লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড় ভার্জিল ফন ডাইক মনোনয়ন পেয়েছেন।

রক্ষণভাগের মনোনীতদের মধ্যে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবা, বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের দুই ফুলব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস।

মিডফিল্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন পেদ্রি, ডেকলান রাইস, ব্রুনো ফার্নান্দেজ ও ভিতিনিহা। গোলরক্ষকদের মধ্যে মনোনয়ন পেয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ ও স্পেনের ডেভিড রায়া।

বড় বড় ব্যক্তিগত ফুটবল পুরস্কারের মধ্যে ফিফপ্রো বর্ষসেরা একাদশের বিশেষত্ব হলো, এটি নির্বাচিত হয় কেবল পেশাদার ফুটবলারদের ভোটে। সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করে তারাই বেছে নেন একাদশ।