চ্যাম্পিয়নস ট্রফি হকির শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রথম ম্যাচেই ভারতের কাছে বাংলাদেশ হারে ১৩-০ গোলে। এরপর গতকাল লড়াই করে জাপানের কাছে জিমি-আমিরুলরা হারেন ১-০ ব্যবধানে।
আজ ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আবারও বিড় হারের হতাশায় ডুবল বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছে তারা। মালয়েশিয়ার হয়ৈ দুই গোল করেন আবু কামাল।
তিন ম্যাচে মাত্র ২ গোল করেছে বাংলাদেশ। আর পিটার গেরহার্ডের দল হজম করেছে ২০ গোল। ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
হকির বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তাদের বিপক্ষে আগের পাঁচ দেখাতেও জয় পায়নি বাংলাদেশ। সেই ধারাটা বদলাল না আজও। মালয়েশিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এক গোল ফেরান আমিরুল ইসলাম। সবমিলিয়ে ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ কাজে লাগাতে পারে এই একটিই।