বৃষ্টিতে প্রথম দুই দিনের খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। সেখানে আবার ৯৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণ আফ্রিকা। টানা দুই দিনের বেশিরভাগ সময় যেখানে বৃষ্টি একাই খেলেছে, সেই টেস্টের ফলাফল বের করে আনার চিন্তাটাই ছিল অনেক কঠিন। এমনকি দক্ষিণ আফ্রিকার পক্ষে ফল আসবে এটা তো কারো কল্পনাতেই ছিল না। কিন্তু হয়েছে সেই অকল্পনীয় ব্যাপারটাই।কিন্তু অধিনায়ক তেম্বা বাভুমার অনবদ্য ১৭৯ রানের ইনিংসে ৪২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। যেই রান দুইবার ব্যাট করেও টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে ইনিংস ও ৩১ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দ্বিতীয় ইনিংসে অজিরা অলআউট হয়েছে ২৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে তারা গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে।পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। হার এড়াতে পুরো দিন কাটানোর চ্যালেঞ্জ ছিল অস্ট্রেলিয়ার সামনে। সেই কাজটা সহজ করে দেয় বৃষ্টিতে। প্রথম সেশনে খেলা হয়নি এক বলও।দিনের খেলা শুরু হয় দ্বিতীয় সেশন থেকে। সেখানে ব্যাট হাতে প্রতিরোধের চেষ্টা চালান ট্রাভিস হেড ও স্কট বোল্যান্ড। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা হেড পেয়ে যান শতকের দেখা। তিনি ১২১ রানে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে।চোটের কারণে সাতে নামে স্টিভ স্মিথ। মাত্র ৩ রান করে কাগিসো রাবাদার বলে ফিরে যান। স্কট বোল্যান্ড নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৪০ রান করেন ৪০ রান।
তার বিদায়ের পর অজিদের ইনিংস হার হয়ে যায় সময়ের ব্যাপার। জশ হ্যাজেলউডকে বোল্ড করে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন মার্কো ইয়ানসেন।সিরিজনির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ অক্টোবর কেপটাউনে।