তিন উইকেট নিতে মাত্র তিনটি ভালো বল চাই। আফগানিস্তানের বিপক্ষে সেই তিনটি বল খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ বোলাররা। টেস্টের আর মাত্র ৫ ওভার বাকি, জয়ের জন্য তিন উইকেট চাই বাংলাদেশের। তাই ৫ ওভারের মধ্যেই সেই তিনটি ভালো বল করতে হচ্ছে বাংলাদেশকে।
টেস্টের শেষ ইনিংসে বাংলাদেশকে ভুগিয়েছেন সদিকুল্লাহ আতাল। ৩৩২ বলে ১১১ রানের লম্বা ইনিংস তার। তাইজুলের বলে সেই ইনিংস থামলেও এখন বাংলাদেশকে অপেক্ষায় রেখেছেন ইয়ামিন আহমাদজাই ও কাইস আহমেদ। ইয়ামিন ৭৯ বল খেলে করেছেন মাত্র ১৫, কাইস ৫৮ বলে করেছেন ২৯ রান।