Image description

ফিফা আসিয়ান কাপের চলমান অনশীলন ক্যাম্পের ফুটবলার তালিকা ছোট করেছেন হেড কোচ থমাস ডুলি। দুইজন বংশোদ্ভুত ফুটবলসহ বাদ দিয়েছেন মোট ছয় ফুটবলারকে। বাদ পড়াদের অন্যতম সৈয়দ শাহ কাজেম কিরমানি, সাদউদ্দিন, ইশা ফয়সালের মতো ফুটবলার। এছাড়া সম্প্রতি রোমানিয়া ও ইতালি থেকে এসে ক্যাম্পে যোগ দেওয়া তরুণ ইয়াসির তাহমিদ হাসান ও দেবজিৎ সরকারকে বাদ দিয়েছেন কোচ। কোচ কেবল ছয়জনকে বাদ দেননি। নতুন কিছু নাম যুক্ত করে ঘোষণা করেছেন ২৮ সদস্যের প্রাথমিক দল। যেখানে জায়গা পেয়েছেন সম্প্রতি ফর্টিস এফসিতে খেলতে আসা জাপানি বংশোদ্ভুত সুকি ইতোফুসা, অনূর্ধ্ব-২০ দলের হয়ে এএফসি বাছাই খেলা ডিফেন্ডার জিদান ইউসুফ ও বার্মিংহাম সিটি'র অনূর্ধ্ব-২১ দলে খেলা ইউসুফ আহমেদকে।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, কোচ ধীরে ধীরে স্কোয়াড সংক্ষিপ্ত করার কাজ করছেন। আসিয়ান কাপের অংশ নিতে ইন্দোনেশিয়াগামী দলে শেষ পর্যন্ত কত ফুটবলার রাখবেন, সেটা অবশ্য এখনও জানাননি কোচ।

প্রায় দুই সপ্তাহের ক্যাম্প শেষে ডুলির গুড বুক থেকে বাদ পড়েছে সাম্প্রতিক জাতীয় দলগুলোতে নিয়মিত খেলা লেফটব্যাক তাজ উদ্দিন এবং ইশা ফয়সাল। এছাড়া কানাডা বংশোদ্ভুত সৈয়দ শাহ কাজেম কিরমানির বাদ পড়াটাও বিস্ময়ের জন্ম দিয়েছে। এছাড়া বাড় পড়েছেন রাব্বি হাসান রাহুল।

ইন্দোনেশিয়ায় ৮ দলের আসিয়ান কাপের আসর শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ দলের সেখানে যাওয়ার কথা রয়েছে ১৯ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার সঙ্গে।

২৮ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর ১ সেপ্টেম্বর স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, শামিত সোম, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলামের ইন্দোনেশিয়ায় দলের সঙ্গী হওয়ার কথা রয়েছে।