Image description

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের শুরুতেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতির ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট। সাদা পোশাকের এই লড়াই শেষে ১৭ অক্টোবর থেকে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

এরপর ১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর, প্রতিপক্ষ আফগানিস্তান। দুই দলের লড়াই শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

আমিরাত সফর শেষ করে দেশে ফিরেই অবশ্য বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। পরবর্তী সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার কথা রয়েছে টাইগারদের।

একনজরে সফরের সূচি:

৯-১৩ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ একমাত্র টেস্ট

ত্রিদেশীয় সিরিজ

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ

২৩ অক্টোবর : ফাইনাল