Image description

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। অবসর ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের ফুটবলাররা। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মেসির ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘আপনাকে মিস করব।’ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ মেসির ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি। তবে তার কীর্তি চিরকাল বেঁচে থাকবে। গুড বাই লিও ফ্রম ন্যাশনাল টিম। প্রতিটি স্বপ্ন, চোখের জল আর অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য আপনাকে ধন্যবাদ।’ বিশ্বকাপ ট্রফিতে মেসির চুমু দেওয়ার ছবি পোস্ট করে ফেসবুকে শেখ মোরসালিন লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর এভরিথিং, লিও।’ এছাড়া দেশের আরো অনেক ফুটবলার মেসির অবসরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।