Image description

অবিশ্বাস্য প্রথমার্ধ! অবিশ্বাস্য ইংল্যান্ড! (হাফ টাইম)

ইংল্যান্ড ৪-০ ফ্রান্স

বিশ্বকাপে ইংল্যান্ড কখনো এত ভালো প্রথমার্ধ কাটিয়েছে কি?

ফ্রান্সের জালে ৪ গোল করেছে টমাস টুখেলের দল। সেটাও চোখ ধাঁধানো ফুটবল খেলে। বিশ্বকাপে ফ্রান্স এই প্রথম চার গোল হজম করে প্রথমার্ধ শেষ করল।

বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সর্বোচ্চ ব্যবধানে জয় সুইডেনের। ১৯৯৪ বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল। ইংল্যান্ড প্রথমার্ধে রেকর্ডটি ছুঁয়ে ফেলল।

গুরুত্বহীন এ ম্যাচটি খেলার কী দরকার বলে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুই দলই একাদশে সাতটি করে পরিবর্তন এনেছিল।

দর্শক অন্তত গোলউৎসব দেখছেন।