Image description

ওয়ারজাবালের নিখুঁত পেনাল্টিতে এগিয়ে লা রোজা!

গোল! স্পেন ১-০ ফ্রান্স

স্পেনকে এগিয়ে দিলেন অভিজ্ঞ ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল।

পেনাল্টি স্পট থেকে দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে শট নেন তিনি। বল পাঠিয়ে দেন গোলপোস্টের ডান কোণে। ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইনিয়ান সঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু শটটি ছিল এতটাই জোরালো ও নিখুঁত যে তার পক্ষে তা ঠেকানো সম্ভব হয়নি।

ডালাস স্টেডিয়ামে সেমিফাইনালে গর্জন তুলে দিল স্পেন। ওয়ারজাবালের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লা রোজা।