জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। এবার সামনে টি-টোয়েন্টি সিরিজ।
বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাওহীদ বলেন, ‘এটা দুই দিকের খেলা, হয় আপনি হারবেন, নয়তো জিতবেন।
জিম্বাবুয়েকে তাদের নিজেদের মাঠে শক্ত প্রতিপক্ষ উল্লেখ করে হৃদয় বলেন, ‘হোম কন্ডিশনে জিম্বাবুয়ে ভালো দল। এখানে কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে। তবে আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি। ভুলগুলো থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের শক্তিশালী দল আছে। গত কয়েকটি সিরিজে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। সেই ধারাটা ধরে রাখতে পারলে অবশ্যই ফল আসবে। আমরা চেষ্টা করব সেই মোমেন্টাম টি-টোয়েন্টিতেও ধরে রাখতে। এটা ছোট ফরম্যাট, একেবারেই ভিন্ন ধরনের খেলা। আশা করি, ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’
টি-টোয়েন্টি সিরিজ নিয়ে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার চেয়ে ম্যাচ ধরে এগোতেই আগ্রহী বাংলাদেশের অধিনায়ক, ‘অবশ্যই, তবে এটার একটা প্রক্রিয়া আছে। ম্যাচ ধরে চিন্তা করাটাই সবচেয়ে ভালো উপায়। আমার সামনে আগামীকালের ম্যাচটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই দিন যদি আমরা ভালো খেলতে পারি, ইনশাআল্লাহ ভালো ফল আসবে।’