Image description

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের বিধ্বংসী জয়ে বিশ্বকাপের মঞ্চে স্বরূপে ফিরেছে ব্রাজিল। জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, অন্যটি মাথেউস কুনিয়ার। এই নিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করছেন ভিনিসিয়ুস। এর মাধ্যমে তিনি প্রবেশ করলেন ব্রাজিলের এলিট ক্লাবে, যার সঙ্গে দারুণ একটা ইতিহাসও আছে।

বিশ্বকাপে তিন গ্রুপ ম্যাচেই গোল করা ব্রাজিলিয়ানদের এলিট তালিকায় নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এর আগে ১৯৭০ বিশ্বকাপে জার্জিনিও, ১৯৯৪ বিশ্বকাপে রোমারিও ও ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও এবং রিভালদো এই কীর্তি গড়েছিলেন। মজার ব্যপার হলো, সেই তিন বিশ্বকাপই জিতেছিল ব্রাজিল!

মরক্কোর বিপক্ষে ড্র হওয়া ম্যাচে একটি গোল করেছিলেন ভিনি। এরপর হাইতি আর স্কটল্যান্ডের বিপক্ষে করলেন জোড়া গোল। এই বিশ্বকাপে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ইতিহাসের সবচেয়ে দুর্বল দল বলা হচ্ছিল। তবে স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের দলীয় পারফর্মেন্স সেই ধারণা বদলে গেছে। তবে কী এবারও শিরোপা আসবে ব্রাজিলের ঘরে?