পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকেই রেকর্ড গড়লেন আরাফাত মিনহাজ।
আজ শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের ঐতিহাকি ১০০০তম ওয়ানডেতে অভিষেকেই ৫ উইকেট শিকারের অনন্য নজির গড়েন আরাফাত। পাকিস্তানের হয়ে এই প্রথম ওয়ানডে ক্রিকেটে অভিষেকে ৫ উইকেট পেলেন কোনো ক্রিকেটার।
এদিন আরাফাত মিনহাজ একাই অস্ট্রেলিয়া শিবিরে ধস নামান। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানরা। আরাফাতের স্পিনে বিভ্রান্ত হওয়ার কারণে ২০০ রানের বেশি করতে পারেনি বিশ্বকাপজয়ী দল অস্ট্রেলিয়া।
ওপেনার ম্যাথিউ শর্ট (৫৫), অধিনায়ক জশ ইনজিলস (১৩), চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুশেন (০), পাঁচে ব্যাট করতে নামা ক্যামেরন গ্রিন (০) এবং নয় নম্বর পজিশনে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসকে (৮) আউট করেন আরাফাত মিনহাজ।