ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এক মঞ্চে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরেও সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন দেশে চলছে আলোচনা।
এর মধ্যেই জানা গেছে, ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।
ব্রাজিলিয়ান কনটেন্ট নির্মাতা ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েল ২০২২ সালে লাইভমোডের সহযোগিতায় কাজেটিভি চালু করেন।
২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে কাজেটিভি ফোরকে রেজল্যুশনে ম্যাচ দেখানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি থাকবে বিশেষ অনুষ্ঠান, পর্দার পেছনের নানা গল্প এবং তরুণ দর্শকদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কনটেন্ট। তবে ব্রাজিলের বাইরে থাকা দর্শকদের জন্য রয়েছে সীমাবদ্ধতা। বাংলাদেশ বা ভারতের ফুটবলপ্রেমীরা ইউটিউব কিংবা টুইটে কাজেটিভির চ্যানেল খুঁজে পেলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ বিশ্বকাপের ডিজিটাল সম্প্রচারস্বত্ব তারা কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্যই পেয়েছে। ফলে অন্যান্য দেশের দর্শকদের জন্য সম্প্রচার সেবা জিও-ব্লক করা থাকবে।
বাংলা নিউজ টোয়েন্টি ফোর