বৃষ্টির কারণে সিলেট টেস্টের পঞ্চম দিনের খেলা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছে। তবে বুধবার (২০ মে) প্রথম ওভারেই নাহিদ রানার বলে ক্যাচ দিন আগের দিনে ৭৮ রানে অপরাজিত মোহাম্মদ রিজওয়ান। লাফিয়ে বলের নাগাল পেলেও, তালুবন্দি করতে পারেননি মেহেদী হাসান মিরাজ।
এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকে সিলেটে ভারী বৃষ্টি হয়। বুধবার সকালেও ছিল ঝিরিঝিরি বৃষ্টি। তাতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হয়।
সিলেট টেস্টে খেলার অবশ্য বেশি কিছু বাকি নেই। পাকিস্তানকে আরেকবার হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের চাই ৩ উইকেট। বিশ্ব রেকর্ড করে জিততে হলে পাকিস্তানকে করতে হবে আরও ৯৬ রান।
এখনো মোহাম্মদ রিজওয়ান ৮৮ রানে ক্রিজে থাকায় আশা দেখছে সফরকারীরা। তাঁর সঙ্গী হিসেবে ১৮ রানে আছেন সাজিদ খান। তবে শক্তিশালী বোলিং আক্রমণ নিয়ে দ্রুতই খেলা শেষ করে দিতে চায় স্বাগতিকরা।