Image description

ইতিহাস গড়াটা যেন এখন বাংলাদেশের নতুন অভ্যাস! বাংলাদেশর বিপক্ষে টানা তৃতীয় টেস্ট হারল পাকিস্তান। মিরপুর টেস্টে ১০৪ রানের দাপুটে জয়ে পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

 

পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ের পাশাপাশি প্রথমবারের মতো ঘরের মাঠেও পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।

শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২৬৮ রান। কিন্তু বাংলাদেশের পেস তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৫২.৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় টাইগার বোলাররা।

 

শেষ উইকেট হিসেবে শাহীন শাহ আফ্রিদিকে আউট করে উল্লাসে মাতেন নাহিদ রানা। ইনিংসে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন এই তরুণ পেসার। ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিংও করেছেন ‘চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ খ্যাত নাহিদ।

এর আগে ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

সেই সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে ধবলধোলাইও করেছিল টাইগাররা। এবার মিরপুরে জিতে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ।

 

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেটে।