সীমিত সংস্করণে ভালো খেললেও টেস্টে বাংলাদেশের চিত্র উল্টো। তবে এবার দীর্ঘ সংস্করণেও দারুণ কিছু করতে চায় বাংলাদেশ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ শীর্ষ পাঁচে থেকে শেষ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে নামার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন শান্ত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে সবার শেষে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে। গতবার অবশ্য উন্নতি করেন শান্ত-লিটন দাসরা। ৭ নম্বরে থেকে শেষ করেন তারা।
তাই শীর্ষ পাঁচে থাকাটা যে চ্যালেঞ্জিং হবে সেটা মানছেন শান্তও। বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘সামনে চ্যালেঞ্জ আছে বেশ কিছু। কিছু অ্যাওয়ে সিরিজ আছে, যা আমাদের জন্য একদমই নতুন হবে।
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৮ নম্বরে আছে বাংলাদেশ। ২০২৫-২৭ চক্রে ২ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে প্রথম টেস্ট ড্র করলেও শেষটিতে হেরেছে শান্তর দল।