ফিফার মার্চ আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পরপরই নতুন র্যাঙ্কিং তালিকা প্রকাশ হয়েছে। যেখানে রিয়েল-টাইম পয়েন্টস আপডেট সিস্টেমে শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে শীর্ষস্থান হারিয়েছে স্পেন। এ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার র্যাঙ্কিংয়েও ফের পতন হয়েছে। পাশাপাশি, বাংলাদেশেরও র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে।
২০১৮ বিশ্বকাপ জয়ের পর ফের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছে ফ্রান্স। এতে ৭ বছরেরও বেশি সময় পর দু’বারের বিশ্বকাপজয়ী দলটি আবার শীর্ষে উঠেছে। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করেছে তারা। এর আগে ফ্রান্স মাত্র দু’বার র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল; একবার ২০০১ সালের মে থেকে ২০০২ সালের মে পর্যন্ত এবং ২০১৮ সালের বিশ্বকাপ জয়পরবর্তী অল্প সময়ের জন্য।
এদিকে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জিতলেও র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ। এতে দুই থেকে তিনে নেমে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে পরাজয়ের পর ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারালেও পাঁচ থেকে ছয়ে নেমে গেছে ব্রাজিল। এ ছাড়া মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে পাঁচে উঠে এসেছে পতুর্গাল। র্যাঙ্কিংয়ে চতুর্থস্থানেই রয়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম এবং জার্মানিও নিজেদের অবস্থান ধরে রেখেছে, আর ১১ নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া।
ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের পর একধাপ নিচে নেমে ১৮১তম স্থানে অবস্থান করছিল লাল-সবুজেরা। মঙ্গলবার (৩১ মার্চ) এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর ফের রেটিং কমেছে বাংলাদেশের। ৯ দশমিক ১৮ রেটিং কমে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের বর্তমান রেটিং ৮৯৯ দশমিক ৫৩।