Image description

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়ের পর এবার সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আজ শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতির জন্য এই সিরিজটি টাইগারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে মেহেদী হাসান মিরাজের দল, আর পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকা।

সিরিজ জয়ের এই মিশনে বাংলাদেশের একাদশে আজ কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জয়ের ধারায় থাকা দলের 'উইনিং কম্বিনেশন' ভাঙতে রাজি নন। ফলে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা দলটিকেই আজ আবার মাঠে দেখা যেতে পারে। তবে হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া পাকিস্তান শিবিরে আজ একাধিক পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ:

বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ এবং মোহাম্মদ ওয়াসিম অথবা হারিস রউফ।