Image description

মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে টিকে রইল পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরে যাবার পর আসরে টিকে থাকতে এই ম্যাচটা তাদের জিততেই হতো।  পয়েন্ট এবং গোল ব্যবধান দুটোই বাড়িয়ে রাখল পাকিস্তান। এখন ভারত-মালদ্বীপ ম্যাচে কোন বড় অঘটন না হলে পাকিস্তান সেমিফাইনালে খেলবেই। সেক্ষেত্রে ক্লাবে রেখে আসা ফুটবলারদের তারা পেয়ে যেতে পারে সেমিফাইনালে।

 

ভারতের বিপক্ষে প্রথমার্ধে অগোছালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল পাকিস্তান। মালদ্বীপের বিপক্ষেও গোল করার সামর্থ্যের প্রমাণ দিয়েছে পাকিস্তান। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকেল আব্দুল্লাহ। এরপর নাজিব উল্লাহ'র জোড়া গোল, ম্যাচের ৯ ও ২৪ মিনিটে তার দুই গোল। আসরে এখন পর্যন্ত ৩ গোল করা নাজিব উল্লাহই শীর্ষ গোলদাতা।

প্রথমার্ধে ৩ গোল দিয়ে এগিয়ে থাকা পাকিস্তানকে দ্বিতীয়ার্ধে খুব একটা চাপে ফেলতে পারেনি মালদ্বীপ। ৩-০ গোলের হার হজম করেই মাঠ ছেড়েছে তারা।