ম্যাচের চতুর্থ দিনে লাঞ্চের আগেই ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফলো-অনের দ্বারপ্রান্তে ছিল তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাঞ্চের ঘণ্টাখানেকের মধ্যে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। মাত্র ৪২ ওভার ৩ বল খেলে ৯৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়েছে প্যাট কামিন্সের দল। ৩২৬ রানে পিছিয়ে থেকে আবারও ব্যাটিংয়ে নামবে তারা।
৩৩ রানে ৫ উইকেট নিয়ে অজিদের ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দিয়েছেন মার্কো ইয়ানসেন। দুটি করে উইকেট নিয়েছেন মুল্ডার ও রাবাদা।
অজিদের হয়ে সর্বোচ্চ স্কোর স্মিথের। ৮৮ বলে ২৮ রানের ইনিংস খেলে তিনি প্যাভিলিয়নে ফিরলে অজিদের শেষ আশারও সমাপ্তি ঘটে। তিন অঙ্ক ছুঁয়েছেন মাত্র ৫ ব্যাটার।
এর আগে তৃতীয় দিনে টেম্বা বাভুমার অবিশ্বাস্য এক সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২৫ রানের বড় পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। মার্কো ইয়ানসেনের দুর্দান্ত এক স্পেলে লাঞ্চের আগে ৬৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় অজিরা।
বাভুমার ১৭৯, ইয়ানসেনের ৮৫ ও হার্মারের ৮২ রানের সুবাদে গতকাল বিকেলে ৯ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।
তৃতীয় দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমে ৩ রানে এক উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছিল অজিরা। আজ সকালে ৩৩ ওভারের মধ্যেই ৬ উইকেট হারিয়েছিল তারা। ইয়ানসেন একাই নিয়েছেন ১৬ রানে ৪ উইকেট।
রানের খাতা না খুলেই ইনিংসের চতুর্থ বলে বিদায় নেন নিক ম্যাডিসন। কাগিসো রাবাদার বলে হার্মারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
চতুর্থ দিনের শুরুতে ইয়ানসেন ঝড়ের মুখে পড়েছে অজিরা। হেড , বোলান্ড, রেনশ ও ক্যারি; চার অজি ক্রিকেটারকে ফিরিয়ে প্রতিপক্ষকে থিতু হতে দেননি তিনি।