আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে একমাত্র টেস্টটি।
এই দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এদিকে দলের সঙ্গে ভ্রমণকারী রিজার্ভ হিসেবে অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসাইন ইমন থাকবেন।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে...