অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের সকালটা নিজেদের করে নিয়েছেন বাংলাদেশি পেসাররা। পেসারদের তোপে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে মধ্যহ্নের বিরতিতে যায় অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ তুলে নিয়েছেন দুটি উইকেট, এবাদত-তাসকিন একটি করে।
ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ আগস্ট) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। চিরাচরিত সবুজ ঘাসের উইকেটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে নামে তাঁদের দুই ওপেনার জ্যাক ওয়েদারল্ড ও ট্রাভিস হেড। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন তাসকিন ও হাসান মাহমুদ।
ম্যাচের শুরুর থেকে নিজের কাজটা ভালোভাবেই করেই যাচ্ছিলেন হাসান মাহমুদ। তার একের পর এক সুইং যেন অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিকে ভরকে দিতে থাকেন তিনি। টস জিতে অজিদের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা কতটা সঠিক ছিল, তা হয়তো ম্যাচ শুরুর মধ্যেই তারা ভাবতেই শুরু করেছিল। হাসানে প্রথম দিকে একটি সুযোগ তৈরি করেন। কিন্তু ট্রাভিস হেড সে যাত্রায় বেঁচে যান কোনো ফিল্ডার না থাকায়।
তবে প্রথম উইকেট পেতে বাংলাদেশকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১২তম ওভারে এসে প্রথম আঘাতটা হানেন হাসানই। অফস্টাম্পের বাইরে চমৎকার এক ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে থাকা লিটনের কাছে ধরা পড়েন জ্যাক ওয়েদারল্ড। জ্যাককে ২৩ রানে ফেরানোর পরের ওভারে এসে আবারও আঘাত হাসানের। এবার ক্রিজে জমে বসার চেষ্টা করা ট্রাভিস হেডকে ইনসুইঙ্গারে বোল্ড করেন হাসান। ২২ রানে সাজঘরে ফেরেন তিনি।
উইকেট পাওয়ার পর বাংলাদেশি বোলাররা ভালো লাইন লেন্থ মেইনটেইন করে বল করতে থাকে। এবাদত স্টিভেন স্মিথকে প্রায় সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন, যদিও স্লিপে থাকা তানজিদ তামিম সেই ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন। যদিও এবাদতকে উইকেট পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। লাবুসেনকে আউট সাইডেজের ফাঁদে ফেলে তিনি তাঁর প্রথম উইকেটি তুলে নেন। এবাদতের পর বল হাতে উইকেট পান তাসকিন আহমেদও। মধ্যহ্নের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি ক্যামেরন গ্রিনকে ফেরান। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ১৩ রান করে সাজঘরে ফিরলে চালকের আসনে থেকে বিরতিতে যায় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৭৪/৪ (জ্যাক ২৩, হেড ২২; হাসান ২/২৫, এবাদত ১/১৭)