Image description

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা টেস্ট দলের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছে বাংলাদেশি পেসাররা। মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। ১০টি উইকেটই তুলেছেন হাসান মাহমুদ, তাসকিন ও এবাদত। এই নিয়ে দ্বিতীয়বার কোনও টেস্ট ইনিংসে বাংলাদেশি পেসাররা প্রতিপক্ষের সব উইকেট তুলে নিলেন। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড প্রথমবার।

এর আগে ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি প্রথমবারের মতো গড়েছিলেন টাইগার পেসাররা। রাওয়ালপিন্ডির সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে মাত্র ১৭২ রানে অলআউট করে বাংলাদেশ। সেবারও হাসান মাহমুদ তুলে নেন ৫ উইকেট। সঙ্গে নাহিদ রানা ৪ ও তাসকিন আহমেদ এক উইকেট পেয়েছিলেন। ম্যাচটিতে ৬ উইকেটে জয় পেয়েছিল টাইগাররা।

বাংলাদেশি পেসারদের এই কীর্তির পুনরাবৃত্তি ঘটতে সময় লেগেছে মাত্র দুই বছর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ২৩ বছর পর শুরু হওয়া এই ম্যাচে সব অজি ব্যাটারকেই শিকার করেন বাংলাদেশি পেসাররা। এই ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। আর দুটি করে উইকেট তুলে নেন এবাদত ও তাসকিন।