Image description

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা থাকলেও দুই দফায় পিছিয়ে দেয় ভারত। এবার অনিশ্চয়তা দূর করতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। 

গতকাল বৃহস্পতিবার বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এই সিরিজ সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। 

এর আগে ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও আশঙ্কার বিষয়টি স্পষ্ট জানিয়েছেন। আর মতে, এই বিষয়ে তার একক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। কিছু বিষয় সরকারের তরফ থেকেই তদারকি করা প্রয়োজন।