Image description

ইয়াসির আলি দলে সুযোগ পাওয়ার যথার্থতা রাখলেন। বাকিরা উইকেটে যাওয়া-আসায় ব্যস্ত ছিলেন। ব্যাটিং ব্যর্থতার আরেকটি উদারহরণ টেনে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টিতেও লজ্জার হারে শুরু বাংলাদেশের। ১৭১ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ১৩৮ রানে। হার ৩২ রানের।

চলতি সফরে পুরোটাই ব্যাটিং ব্যর্থতার গল্প লিখে চলেছে বাংলাদেশ ব্যাটাররা। তৃতীয় ওয়ানডের নির্ভার ম্যাচটি বাদ দিলে সুখকর কিছুই নেই। সেই ধারাবাহিকতায় আরও একবার লজ্জার ব্যাটিং ব্যর্থতা। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি, দুজনের চার উইকেট শিকারে সহজ জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে ২০২৩ সালের পর দলে ফেরা ইয়াসির রাব্বি হাফসেঞ্চুরি করেছেন। এই ফরম্যাটে তার প্রথম অর্ধশতক। ৩৮ বলের ইনিংসে ৩ ছক্কা ও ২ চারে করেছেন ৫৪ রান। এর বাইরে ২০ রানও নেই কোনো ব্যাটারের।

জুটির অভাব, বড় ইনিংসের অভাব, সব মিলিয়ে ইনিংসের চতুর্থ ওভার থেকেই হারের পথে হাঁটা শুরু করে বাংলাদেশ। ১৯ রান করেন শেখ মেহেদী হাসান, তানজিদ তামিম ১৬, সাইফ হাসান ১২ ও তাওহীদ হৃদয় ১৪ রান করেন। ১-০ তে পিছিয়ে পড়ে আরও একটি সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ।