Image description

গেল দুই বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত সদস্য নাহিদ রানা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজেও করেছেন বাজিমাত। এদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। সেখানে সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো নাহিদ রানাকে নিয়ে।

পাকিস্তানে নাহিদ রানাকে নিয়ে উন্মাদনাটা কিছুটা বেশিই। পাকিস্তানি পেসাররা এখন নাহিদ রানা বা তাদের মত বেশি গতি উঠাতে পারছেন না। এমনকি সমালোচনার মুখে পড়ছেন বর্তমান পেসাররা।

এই ব্যাপারে শাহীন আফ্রিদি বলেন, ‘বাংলাদেশের পেস বোলার রানা, মাত্র ৭-৮ ম্যাচই খেলেছে। একটি মেশিন যখন চলতে থাকে সময়ের সাথে সাথে মেশিনটা খারাপ হতে থাকে। তখন নিজেকে রিলোড করতে হয়, নিজেকে আরও সতেজ রাখতে হয়। বিশ্রাম নিয়ে এসে শরীরকে সতেজ করে আবার জান দিয়ে বল করতে হয়।’

‘আমরা চেষ্টা করছি নিজেদের শরীরকে সতেজ রেখে কৌশল খাটিয়ে পাকিস্তানের জন্য বল করে যেতে। বোলারদের তরতাজা রেখে তিন ফরম্যাটে খেলাতে হবে। এসব নিয়ে কাজ করা হচ্ছে, এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে), কোচদের সাথে কাজ করা হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদের জন্য ২০০ স্পিড উঠাতে।’